নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে প্রিয়া খানম (১৩) নামে এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে কাশিপুর ইউনিয়নের বসুপটি গ্ৰামে এ ঘটনা ঘটে। মৃত প্রিয়া ওই গ্রামের রবিউল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে প্রিয়া ও তার বন্ধুরা বাড়ি পাশে খেলাধুলা করছিলো। খেলাধুলা শেষে তারা বাড়ির পাশে থাকা একটি পুকুরে গোসল করতে যায়। গোসল করার সময় সাঁতার না জানার কারনে এক পর্যায় প্রিয়া পানিতে ডুবে যায়। তাকে দেখতে না পেয়ে সাথে থাকা বন্ধুরা ও স্বজনরা তাকে পানিতে খুজতে থাকেন।
খোঁজাখুজির এক পর্যায়ে প্রিয়ার নিস্তেজ দেহ খুঁজতে থাকা একজনের পায়ে বাধে। পরে তাকে পানি থেকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুনঃ যশোরে কনে পক্ষ থেকে টাকা নিয়ে পালানো প্রতারক ঘটক আটক
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.