মোঃ আব্দুস সামাদ শৈলকুপা প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শাহপুর-ঘিঘাটি এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর হোসেন (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে কালীগঞ্জ- কোটচাঁদপুর সড়কের শাহপুর-ঘিঘাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর হোসেন জেলার মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের আব্দুল জলিলের ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার সকালে মহেশপুর শহর থেকে মোটরসাইকেল যোগে কালীগঞ্জ শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে শাহপুর-ঘিঘাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তবে ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
আরও পড়ুনঃ বিয়ের প্রলোভনে ছেলে করেন ধর্ষণ, গর্ভপাত করান বাবা!
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.