1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস ঝালকাঠিতে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ, বাড়বে কৃষি ও মাছের উৎপাদন বীরগঞ্জের কবিরাজহাটে গরুর হাটের উদ্বোধন, প্রতি বুধবার নিয়মিত বসবে হাট চিরিরবন্দরে মাইনুদ্দিনের জানাজার নামাজে হুইপ আখতারুজ্জামান মিয়া বিদুৎ বিভাগের নিষেধ অমান্য করে নির্মাণ কাজ, বিদ্যুৎ স্পর্শে হয়ে মিস্ত্রি মৃত্যু গোপালগঞ্জে বিচারকের বিরুদ্ধে শিক্ষানবিশ আইনজীবীর ওপর আদালতকক্ষে হামলার অভিযোগ, আইনজীবী সমিতির হস্তক্ষেপ কামনা রাজিবপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক দিনাজপুরের কাহারোল বাজারে খালের ওপর অবৈধ সেতু নির্মাণের অভিযোগ, পানি নিষ্কাশনে বাধা ও ফসলের ক্ষতির আশঙ্কা চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ৪ মাসের কারাদণ্ড নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামির দুই দিনের রিমান্ড নড়াইলের আলিনুর হত্যা মামলার প্রধান আসামি সাতক্ষীরা থেকে গ্রেফতার

মসিকের জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন ও নিরসনে মেয়র টিটু

  • আপডেট সময় : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ১৮১ বার পঠিত
79

শিবলী সাদিক খানঃ

বেশ ক’দিনের টানা বৃষ্টিতে সৃষ্টি জলাবদ্ধতা নিরসনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। সোমবার (৩ জুলাই) দুপুরে ভাটিকাশর ও বলাশপুরে পরিচালিত এসব কার্যক্রম পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

এ সময় মেয়র বলেন, জলাবদ্ধতা নিরসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। এ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে তিনটি বড় ড্রেন এর নির্মাণকাজ চলমান আছে।

এ সংযোগগুলো সম্পন্ন হলে জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়। এছাড়া তাৎক্ষণিক সমাধানের জন্যও আমরা কাজ করছি। এ অঞ্চলে যেসব স্থানে পানি আটকে আছে সেসব স্থান থেকে পানি যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

আশা করা যায়, জলাবদ্ধতা পরিস্থিতির দ্রুত অবসান ঘটবে।
এছাড়াও জলাবদ্ধতা নিরসনে মেয়র জলাবদ্ধতায় নাগরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ড্রেনের জন্য জায়গা ছেড়ে বাড়ি করতে হবে। পানি বের হওয়ার রাস্তা তৈরি করতে না পারলে জলাবদ্ধতার অবসান হবে না।

এজন্য নাগরিকদের এগিয়ে আসতে হবে। এছাড়াও অনেকে পাইলিং এর মাটি সরাসরি ড্রেনে ফেলে ড্রেনকে অকার্যকর করে দিচ্ছেন। অনেকে আবার ময়লা আবর্জনা, বোতল, বস্তা সহ কঠিন আবর্জনা ড্রেনে ফেলছেন। এ অভ্যাসগুলো পরিত্যাগ করতে হবে, না হলে জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব হবে না।

এ সময় মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্যানেল মেয়র ৩ সামীমা আক্তার, কাউন্সিলর আব্বাস আলী মন্ডল ও মোঃ সিরাজুল ইসলাম, সচিব মোঃ আরিফুর রহমান, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল হক, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park