1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস ঝালকাঠিতে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ, বাড়বে কৃষি ও মাছের উৎপাদন বীরগঞ্জের কবিরাজহাটে গরুর হাটের উদ্বোধন, প্রতি বুধবার নিয়মিত বসবে হাট চিরিরবন্দরে মাইনুদ্দিনের জানাজার নামাজে হুইপ আখতারুজ্জামান মিয়া বিদুৎ বিভাগের নিষেধ অমান্য করে নির্মাণ কাজ, বিদ্যুৎ স্পর্শে হয়ে মিস্ত্রি মৃত্যু গোপালগঞ্জে বিচারকের বিরুদ্ধে শিক্ষানবিশ আইনজীবীর ওপর আদালতকক্ষে হামলার অভিযোগ, আইনজীবী সমিতির হস্তক্ষেপ কামনা রাজিবপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক দিনাজপুরের কাহারোল বাজারে খালের ওপর অবৈধ সেতু নির্মাণের অভিযোগ, পানি নিষ্কাশনে বাধা ও ফসলের ক্ষতির আশঙ্কা চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ৪ মাসের কারাদণ্ড নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামির দুই দিনের রিমান্ড নড়াইলের আলিনুর হত্যা মামলার প্রধান আসামি সাতক্ষীরা থেকে গ্রেফতার

ইসলামপুরে পচাবহলা গ্রামে চেনা মন্ডল হত্যার রহস্যে দ্রুম্যজাল

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৮৩০ বার পঠিত
124

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের ইসলামপুরে সদর ইউনিয়নের পচাবহলা মধ্যপাড়া গ্রামে চেনা মন্ডলের স্বাভাবিক মৃত্যুকে অভিনব কায়দায় নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে ভূক্তভোগিদের অভিযোগ।

হত্যা মামলা দায়ের করায় থানা পুলিশ নারী-পুরুষসহ তিন আসামীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়াসহ হত্যার রহস্য দ্রুম্যজালের সৃষ্টি হয়েছে।

সরেজমিন গিয়ে প্রত্যক্ষদশী ও এলাকাবাসিদের মাধ্যমে জানাযায়, গত ৪ ফেব্রæয়ারী শনিবার দুপুরে একই এলাকার বাসিন্দা সদাগর আলী এবং তাহের আলীর পৈত্তিক সম্পত্তি বসতভিটা ভাগ ভাটোয়ারা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোদের জেরধরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে ওইদিন সদাগর আলীর বাড়ীতে বিরোধ নিস্পত্তির জন্য সালিশি বসেন। পরে গ্রামের মাতাব্বরগণ বিরোধ নিষ্পত্তি করতে উভয়ের জমি আমিন নিয়ে মাপজোক শুরু করেন। ওই সময় দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত চেনা মন্ডল বাড়ীর আঙ্গিনায় একটি চেয়ারে বসে ছিলেন। হঠাৎ সবার অজান্তেই চেনা মন্ডল চেয়ার থেকে পড়ে গেলে তার স্বজনরা কান্নাকাটি শুরু করে। কান্নার শব্দ শুনে শালিসির লোকজনসহ প্রতিবেশীরা বাড়ী আঙ্গিনায় পড়ে থাকতে দেখে চেনা মন্ডলের মাথায় পানি ঢালার পর ঘটনাস্থলে সে মারা যায়।

একাধিক সূত্রে জানা যায়, এলাকার কুচক্রিমহলের বিভিন্ন প্ররোচনায় মৃত চেনা মন্ডলের মৃত্যুকে নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে ১৩ জনকে আসামী করে নিহতের পুত্র জাফর আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৫।

ভুক্তভোগীর, ফারুক, নুর মোহাম্মদ, সিরাজ,মহিজল,শিরিনা ও হোসেন জানায়, চেনা মন্ডল কয়েক বছর ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভোগছেন। পুর্ব শত্রæতার জের ধরে স্বাভাবিক মৃত্যুকে অভিনব কায়দায় হত্যা হিসেবে প্রচারণা চালিয়ে লাশ বাণিজ্যের পায়তারা করাসহ মিথ্যা হত্যা মামলার আসামি করে আমাদের হয়রানি করছেন বলে অভিযোগ করছেন।

সালিশিতে উপস্থিত মাতাব্বরগণের মধ্যে আব্দুল হাকিম, জাহাঙ্গীর আলম, আবু সাঈদ(দুলাল),হাসমত,সিরাজ, হারুনুর রশিদ,মুলা মোল্লা ও সাবেক ইউপি সদস্য তোতা জানান, নিহত চেনা মন্ডল দীর্ঘ দিন ধরে দুরারোগ্য ক্যান্সার ও বিভিন্ন জটিল রোগে ভোগছিলেন।
তারা আরো জানান,শুনেছি সে অসুস্থ্য হয়ে চিকিৎসা থাকাকালীন সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে বাড়িতে ফেরত পাঠিয়েছেন। সদাগর ও তাহের আলীর বাড়ীভিটা জমি নিয়ে ভাগ ভাটোয়ারা করার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিরোধ নিষ্পত্তি করার জন্য সালিশে বসেন। সেদিন মৃত চেনা মন্ডলেরর পরিবারের সাথে জমিজমা নিয়ে কোন বিরোধ ছিলনা। হঠাৎ করে কান্নার শব্দ পেয়ে গিয়ে দেখি, সে চেয়ার থেকে পড়ে রয়েছে। তাই আমরা তড়িগড়ি করে তার মাথায় পানি দেই। কিন্তুু ঘটনাস্থলে সে মৃত্যু বরণ করেন। চেনা মন্ডলকে কেউ কোন আঘাতও করে নাই। তিনি ক্যান্সার রোগ ও হৃদরোগ জনিত কারণে মারা গেছেন বলে একাধিক সুত্রে জানা যায়।

ইউপি মেম্বার বাবুল, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুমন মিয়া জানান, চেনার মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে জানতে পারি চেনা ও তার পরিবারে সাথে সওদাগর আলী কিংবা তাহের আলীর সাথে কোন প্রকার দন্ধ ছিলনা। দীর্ঘ দিনধরে চেনা মন্ডল অসুস্থ ছিলেন। তাদের অভিমত এ ঘটনায় এলাকার কিছু কুচক্রিমহল মৃত ব্যক্তিকে নিয়ে বড়ধরণের বাণিজ্য করার চেষ্টা করছেন।

ইসলামপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আনছার উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং ৩জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং স্বাক্ষীদের জেরা করা হচ্ছে।

আরও পড়ুনঃ মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সী আর নেই

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park