ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুল নাসের বাবুল সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি করেছেন কর্মরত সাংবাদিকরা। শনিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১১ টা থেকে ১২টা পর্যন্ত থানা মোড় ঐতিহাসিক বটতলা চত্বরে বসে সাংবাদিকরা এ অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় জেলা ও বিভিন্ন উপজেলার কর্মরত সাংবাদিকরা ইসলামপুরের সাংবাদিকদের কর্মসূচিতে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন। উল্লেখ্য যে, গত বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভার সদস্য ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন পৌর শহরের বাইপাস...
137
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুল নাসের বাবুল সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি করেছেন কর্মরত সাংবাদিকরা।
শনিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১১ টা থেকে ১২টা পর্যন্ত থানা মোড় ঐতিহাসিক বটতলা চত্বরে বসে সাংবাদিকরা এ অবস্থান কর্মসূচি পালন করেন।
এ সময় জেলা ও বিভিন্ন উপজেলার কর্মরত সাংবাদিকরা ইসলামপুরের সাংবাদিকদের কর্মসূচিতে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।
উল্লেখ্য যে, গত বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভার সদস্য ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন পৌর শহরের বাইপাস সাড়কে পাথরঘাট এলাকায় অবৈধ ভাবে নদী ভরাট নিয়ে বক্তব্য রাখেন।
এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুল নাসের বাবুল ক্ষিপ্ত হয়ে তার কাউন্টার বক্তব্যে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
Leave a Reply