
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ রোববার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের প্রাণকেন্দ্র গ্রামীণ শহর রাণীরবন্দরে-১নং নশরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল ওহাব বিএসসি-স্যার।
বৃক্ষরোপণ করেন। এ সময় ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সংশ্লিষ্ট মহিলা আসনের ইউপি সদস্য ও
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য জনাব আব্দুস সামাদ,ইউপি সদস্য আসাদুল্লাহ আল গালিব,
ইউপি সদস্য মোঃ ফরহাদ হোসেন,ইউপি সদস্য মোঃ নুর ইসলাম,ইউপি সদস্য মোঃ খাদেমুল ইসলাম,ইউপি সদস্য মোঃ মশিউর রহমান সহ স্থানীয় সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরে-১নং নশরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল ওহাব বিএসসি-
বলেন,পরিবেশ সংরক্ষণ,
জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। বৃক্ষ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে বৈশ্বিক উষ্ণতা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন আজকে শুধু এক হাজার গাছের মধ্যে আম,কাঁঠাল,জাম্বুরা,জাম, মালটা,ঔষধি সহ বিভিন্ন প্রজাতি গাছ কোটা ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক এক হাজার গাছ,ইউপি সদস্যদের মাধ্যমে এবং ইউনিয়নের সাধারণ জনগণের মধ্যে বিতরণ করা হয়।
Leave a Reply