ওবায়দুল্লাহ খন্দকার শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে কোরবানীর মাংস বিতরণ
আপডেট সময় :
শুক্রবার, ২৯ মে, ২০২৬
৯৭
বার পঠিত
ওবায়দুল্লাহ খন্দকার শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে কোরবানীর মাংস বিতরণ
সানন্দবাড়ী প্রতিনিধি: জামালপুরের সানন্দবাড়ী এলাকায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কোরবানীর মাংস বিতরণ করেছে “ওবায়দুল্লাহ খন্দকার শিক্ষা ফাউন্ডেশন”। মানবিক এই কার্যক্রমে এলাকার তিনশতাধিক পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শরিফ খন্দকার। এ সময় তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত গরীব মানুষের মুখে ঈদের হাসি ফোটানোই এর মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান। মাংস বিতরণ কার্যক্রমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবক ও ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। সুশৃঙ্খল পরিবেশে সানন্দবাড়ী বাজার বাজাজ মোটরসাইকেল শো রুমের সামনে দরিদ্র মানুষের হাতে কোরবানীর মাংস তুলে দেওয়া হয়। এ...
86
সানন্দবাড়ী প্রতিনিধি: জামালপুরের সানন্দবাড়ী এলাকায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কোরবানীর মাংস বিতরণ করেছে “ওবায়দুল্লাহ খন্দকার শিক্ষা ফাউন্ডেশন”। মানবিক এই কার্যক্রমে এলাকার তিনশতাধিক পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শরিফ খন্দকার। এ সময় তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত গরীব মানুষের মুখে ঈদের হাসি ফোটানোই এর মূল উদ্দেশ্য।
ভবিষ্যতেও ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
মাংস বিতরণ কার্যক্রমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবক ও ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সুশৃঙ্খল পরিবেশে সানন্দবাড়ী বাজার বাজাজ মোটরসাইকেল শো রুমের সামনে দরিদ্র মানুষের হাতে কোরবানীর মাংস তুলে দেওয়া হয়। এ সময় উপকারভোগীরা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাফল্য কামনা করেন।
Leave a Reply