1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস ঝালকাঠিতে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ, বাড়বে কৃষি ও মাছের উৎপাদন বীরগঞ্জের কবিরাজহাটে গরুর হাটের উদ্বোধন, প্রতি বুধবার নিয়মিত বসবে হাট চিরিরবন্দরে মাইনুদ্দিনের জানাজার নামাজে হুইপ আখতারুজ্জামান মিয়া বিদুৎ বিভাগের নিষেধ অমান্য করে নির্মাণ কাজ, বিদ্যুৎ স্পর্শে হয়ে মিস্ত্রি মৃত্যু গোপালগঞ্জে বিচারকের বিরুদ্ধে শিক্ষানবিশ আইনজীবীর ওপর আদালতকক্ষে হামলার অভিযোগ, আইনজীবী সমিতির হস্তক্ষেপ কামনা রাজিবপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক দিনাজপুরের কাহারোল বাজারে খালের ওপর অবৈধ সেতু নির্মাণের অভিযোগ, পানি নিষ্কাশনে বাধা ও ফসলের ক্ষতির আশঙ্কা চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ৪ মাসের কারাদণ্ড নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামির দুই দিনের রিমান্ড নড়াইলের আলিনুর হত্যা মামলার প্রধান আসামি সাতক্ষীরা থেকে গ্রেফতার

নাগরপুরে আগামীকাল থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা

  • আপডেট সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১০১ বার পঠিত
142

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে একযোগে শুরু হচ্ছে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা-২০২৬। সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের পরীক্ষায় উপজেলার চারটি কেন্দ্রে মোট ৩ হাজার ৩৮২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রতিটি কেন্দ্রের প্রতিটি হলরুমে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যাতে সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।

কেন্দ্রভিত্তিক তথ্য অনুযায়ী, এসএসসি পরীক্ষার জন্য সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় (কোড-২৪৯) কেন্দ্রে ১ হাজার ৯০ জন এবং নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় (কোড-৩৬৯) কেন্দ্রে ৮০২ জন পরীক্ষার্থী অংশ নেবে। দাখিল পরীক্ষার জন্য নাগরপুর মহিলা কলেজ (কোড-২৫৭) কেন্দ্রে ৬১৩ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার জন্য নাগরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (কোড-৫৩২৮) কেন্দ্রে ৫২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

একজন অভিভাবক বলেন, “প্রশাসনের কঠোর নজরদারির কারণে আমরা আশাবাদী, আমাদের সন্তানরা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পারবে।” একজন পরীক্ষার্থী জানায়, “পরীক্ষা নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও প্রস্তুতি ভালো আছে। সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারবো বলে আশা করছি।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ বলেন, “পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি কক্ষে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। কোনো ধরনের অনিয়মের সুযোগ থাকবে না এবং পরীক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়েছে।”

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন বলেন, “পরীক্ষা চলাকালীন প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য দায়িত্ব পালন করবেন। প্রশাসন সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং প্রতিটি কক্ষে সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা চলাকালীন কেন্দ্র এলাকায় অপ্রয়োজনীয় জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে এবং স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে পরীক্ষা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেছে উপজেলা প্রশাসন।

আরও পড়ুনঃপ্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park