1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস ঝালকাঠিতে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ, বাড়বে কৃষি ও মাছের উৎপাদন বীরগঞ্জের কবিরাজহাটে গরুর হাটের উদ্বোধন, প্রতি বুধবার নিয়মিত বসবে হাট চিরিরবন্দরে মাইনুদ্দিনের জানাজার নামাজে হুইপ আখতারুজ্জামান মিয়া বিদুৎ বিভাগের নিষেধ অমান্য করে নির্মাণ কাজ, বিদ্যুৎ স্পর্শে হয়ে মিস্ত্রি মৃত্যু গোপালগঞ্জে বিচারকের বিরুদ্ধে শিক্ষানবিশ আইনজীবীর ওপর আদালতকক্ষে হামলার অভিযোগ, আইনজীবী সমিতির হস্তক্ষেপ কামনা রাজিবপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক দিনাজপুরের কাহারোল বাজারে খালের ওপর অবৈধ সেতু নির্মাণের অভিযোগ, পানি নিষ্কাশনে বাধা ও ফসলের ক্ষতির আশঙ্কা চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ৪ মাসের কারাদণ্ড নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামির দুই দিনের রিমান্ড নড়াইলের আলিনুর হত্যা মামলার প্রধান আসামি সাতক্ষীরা থেকে গ্রেফতার

নড়াইলে পহেলা বৈশাখে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৭৯ বার পঠিত
106

নড়াইল প্রতিনিধি 

 বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পহেলা বৈশাখে নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলের লোহাগড়ার নখখালী গ্রামে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নখখালী যুব সংঘ এ অনুষ্ঠানের আয়োজন করেন। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে মোট ১৫টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়।

সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠানমালায় বিভিন্ন বয়সী প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। খেলাধুলার মধ্যে ছিল হাড়িভাঙ্গা প্রতিযোগিতা, সাঁতার প্রতিযোগিতা, কলা গাছে ওঠা প্রতিযোগিতা, দড়িটানা প্রতিযোগিতা, দৌড় প্রতিযোগিতা, বল নিক্ষেপ, মিউজিক্যাল চেয়ার, বালিশ যুদ্ধসহ বিভিন্ন মজার আয়োজন। খেলাগুলো দেখতে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিকেলে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন।

নলদী ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব ও বর্ষবরণ ও নববর্ষ উদযাপন কমিটির আহবায়ক মো. আশরাফুল বিশ্বাসের সভাপত্বিতে ও
নলদী ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. জান্নাতুল বিশ্বাসের সনঞ্চলনায় নড়াইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, নলদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. রাজ্জাক বিশ্বাস, মো. আহাদ বিশ্বাস, বর্ষবরণ ও নববর্ষ উদযাপন কমিটির যুগ্ম-আহবায়ক মো. রবিউল শিকদার, বকতিয়ার শেখ, লায়েব আলী মীর, হাসান শেখ, সদস্য সচিব সৈয়দ কামরুজ্জামান, ঝন্টু বিশ্বাস, মিরাজ আলী মীর, রকিবুল শেখসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

বর্ষবরণ ও নববর্ষ উদযাপন কমিটির যুগ্ম-আহবায়ক রবিউল শিকদার বলেন,“পহেলা বৈশাখ মানেই নতুন বছরের নতুন শুরু। আজকের দিনটা সত্যিই অনেক আনন্দের। মনটা ভালো লাগছে, একটা উৎসব উৎসব অনুভূতি কাজ করছে।”

দর্শক মাহিম বলেন,“অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছু মিলিয়ে দিনটা জমে উঠেছে।”

আর এক দর্শক বলেন,“আমার সবচেয়ে ভালো লেগেছে দড়ি টানাটানি, কলা গাছে ওঠা প্রতিযোগিতা আর বালিশ যুদ্ধ। এছাড়া গ্রামীণ খেলাগুলো দেখতে খুবই মজা লাগছে, অনেক দিন পরে এসব দেখা হলো। এমন আয়োজন হলে বৈশাখের আনন্দ আবার আগের মতো ফিরে আসবে বলে মনে হয়।”

নলদী ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব ও বর্ষবরণ ও নববর্ষ উদযাপন কমিটির আহবায়ক মো. আশরাফুল বিশ্বাস বলেন, “অনুষ্ঠানটি মোট ১৫টি ইভেন্ট ও পর্বে সাজানো হয়েছে। এতে খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনা মিলিয়ে দিনব্যাপী আয়োজন করা হয়েছে। দর্শনার্থীদের জন্য গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলো, বৈশাখী মেলা, সাংস্কৃতিক পরিবেশনা ও শিশুদের জন্য আলাদা আয়োজন রাখা হয়েছে।”

তিনি আরও বলেন,“এই আয়োজন সফল করতে আমরা প্রায় দুই সপ্তাহের বেশি সময় ধরে প্রস্তুতি নিয়েছি। মাঠ প্রস্তুত করা, মঞ্চ তৈরি ও কিছু পরিকল্পনা অনুযায়ী করা হয়েছে। মানুষের আগ্রহ দেখে আমরা আগামী বছরগুলোতেও আরও বড় পরিসরে এবং আরও সুন্দরভাবে আয়োজন করার পরিকল্পনা রাখছি। এই আয়োজন সফল করতে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সবার সম্মিলিত সহযোগিতায় আজকের অনুষ্ঠান সফল হয়েছে।”

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন,পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, যা সকলকে একত্রিত করে। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আরও পড়ুন গাইবান্ধায় সহকারী জেলা পুলিশ সুপার শিক্ষানবীসের যোগদান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park