
মুহাম্মাদ লিটন ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ৭নং আউলিয়াপুকুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম সকল ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। এই দিনটি আমাদের নতুন করে আশা, প্রেরণা ও সম্ভাবনার দুয়ার খুলে দেয়। পুরনো বছরের সকল দুঃখ-গ্লানি ভুলে নতুন বছর হোক আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর—এই কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। নতুন বছরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সুন্দর, সুখী ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
পরিশেষে তিনি ৭নং আউলিয়াপুকুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
আরও পড়ুনঃ নাচোলে ডিএনসির অভিযান ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার
Leave a Reply