
নলছিটি ঝালকাঠি প্রতিনিধি
বাংলা নববর্ষ উপলক্ষে ৫ নং সুবিদপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টিএস কসমেটিকসের স্বত্বাধিকারী, ক্রীড়াপ্রেমী ও মানবিক সমাজসেবী জহিরুল ইসলাম জুয়েল।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আমি এই সমাজেরই সন্তান। সবসময় সমাজের ভালো কাজ নিয়ে ভাবি এবং কাজ করার চেষ্টা করি। আমি চাই আমার ইউনিয়নের সকল মানুষ মিলেমিশে একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করুক—এটাই আমার অঙ্গীকার।”
তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই তিনি ক্রীড়ার সাথে সম্পৃক্ত এবং এখনো ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি সমাজের বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
জহিরুল ইসলাম জুয়েল সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানিয়ে বলেন, “সামাজিক বন্ধন অটুট রাখতে হলে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। আমি সবসময় ভালো কাজের সাথে থাকতে চাই এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
তিনি নতুন বছরের আগমনে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
আরও পড়ুন টেকনাফ হ্নীলা সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টাকালে ১০ লাখ ৫৯ হাজার পিস ইয়াবা উদ্ধার
Leave a Reply