
জয়ন্ত সাহা যতন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ সহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের (সদ্য বিদায়ী) সাবেক ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক জয়ন্ত কুমার দাস।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে গড়ে তুলুক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্বের সেতুবন্ধন।”
তিনি আরও বলেন, “ঈদের এই ত্যাগের মহিমা ও আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি প্রাণে। সুন্দরগঞ্জ উপজেলার প্রতিটি গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”
সেইসাথে তিনি আরো বলেন, প্রিয় সুন্দরগঞ্জ উপজেলা বাসী গত উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের যে পরিমাণ ভালোবাসায় আমি ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম, সরকার পরিবর্তনের ফলে বাংলাদেশের সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের অপসারণ করায় আমি আপনাদের ভালোবাসার ভোটের প্রতিদান দিতে পারিনি। আমি আপনাদের কাছে চিরঋণী । তাই আসছে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি আবারো ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী। আমি আশাবাদী আপনারা গত বারের ন্যায় আবারো আমাকে আপনাদের ভালোবাসায় সিক্ত করে ভাইস-চেয়ারম্যান নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন।
পরিশেষে তিনি সকলকে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান এবং সকলের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেছেন।
Leave a Reply