
মাইনুল ইসলাম রাজু
আমতলী ( বরগুনা ) প্রতিনিধি
বরগুনার আমতলীতে অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ মার্চ ২০২৬ (মঙ্গলবার), আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার। তিনি তাঁর বক্তব্যে সাংবাদিক ও প্রশাসনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং আমতলী উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। সাংবাদিক নেতৃবৃন্দ এই আয়োজনের মাধ্যমে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন আমতলীতে অসহায় নারীদের মাঝে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের ঈদ বস্ত্র বিতরণ
Leave a Reply