
মুহাম্মাদ লিটন ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৭নং আউলিয়াপুকুর ইউনিয়নের কারেন্টহাটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কারেন্টহাট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
আজকের এই খেলা উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আউলিয়াপুকুর ইউনিয়নের বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম বলেন, “খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। এই ধরনের টুর্নামেন্ট যুব সমাজকে সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে সহায়তা করে।”
এ টুর্নামেন্টে ইউনিয়নের বিভিন্ন গ্রামের তরুণদের নিয়ে গঠিত দলগুলো অংশগ্রহণ করছে।
উপস্থিত দর্শক ও খেলোয়াড়দের উচ্ছ্বাসে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে। টুর্নামেন্টটি স্থানীয় ক্রীড়াঙ্গনে নবউদ্দীপনা সৃষ্টি করেছে।
আরও পড়ুনঃ নরসিংদীর ‘খালেদা জিয়া সেই নেত্রী, যাকে সারাবিশ্ব আপোষহীন মনে করে’
Leave a Reply