
মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে নীলফামারী জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামানের নেতৃত্বে আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এরপর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য সুধীজন জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ রুবেল ইসলামের কবর জিয়ারত করেন।
কবর জিয়ারত শেষে বীর শহীদ রুবেল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও জাতির জন্য তাঁর অসামান্য আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
আরও পড়ুন কাহারোলে পুলিশের বড় সফলতা: ৮৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, আটক ২
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.