
কাহারোল(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলায় যৌথ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান জব্দ এবং দুইজনকে গ্রেপ্তার করেছে কাহারোল থানা পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১১ মাইল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। কাহারোল সার্কেল পুলিশের তত্ত্বাবধানে এবং কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিমুর রহমানের নির্দেশনায় কাহারোল থানা পুলিশ ও সার্কেল পুলিশের যৌথ অভিযানে মাদক বহনকারী একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় গ্রেপ্তার করা হয় কাহারোল উপজেলার গড়নুরপুর গ্রামের মনমথ রায়ের ছেলে রন্ধন রায় (২৮) এবং চিরিরবন্দর উপজেলার রানীপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মো. শফিকুল ইসলামকে (৫৪)।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ ৬০ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কাহারোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিমুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন নলছিটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.