শেরপুর জেলা প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাতে স্থানীয় প্রেসক্লাব কার্যালয়ে যোগানিয়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন।
লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, তাদের বিরুদ্ধে পরিচালিত অপপ্রচার সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। তাদের দাবি, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে।
সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি মহল পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে। তিনি সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি প্রকৃত তথ্য যাচাই করে বিভ্রান্তিকর প্রচারণায় কান না দেওয়ার আহ্বান জানান।
সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বলেন, মিথ্যা ও বানোয়াট প্রচারণার মাধ্যমে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা কখনো সফল হবে না। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে যোগানিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২ আগস্ট যোগানিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়া সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তাদের অপসারণের দাবি জানিয়ে পৃথক সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, একই দাবিতে গত ৩০ জুলাই উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে একটি লিখিত অভিযোগও জমা দেওয়া হয়েছে।
তবে এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক।
আরও পড়ুন আমতলীতে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায়ীক উন্নয়ন সভা অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.