
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে ফালডাঙ্গী গ্রামে যাওয়ার জরাজীর্ণ কাঁচা রাস্তাটি হরিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চন্দন কর রাবিশ (ইটের খোয়া) দিয়ে গ্রামের মানুষের চলাচলের জন্য উপযোগী করে দিলেন। গতকাল শনিবার দুপুরে ফালডাঙ্গী চৌরাস্তা থেকে গ্রাম পর্যন্ত এক কিলোমিটার কাঁচা রাস্তায় গ্রামের যুবসমাজ স্বেচ্ছায় শ্রমদিয়ে রাস্তাটি মেরামত করে।
ঠাকুরগাঁওয়ের ফালডাঙ্গী গ্রামের কৃষক বেলাল উদ্দিন ও দৌলত বলেন, দীর্ঘদিন গ্রামের এই কাঁচা রাস্তাটি বেহাল দশা হয়ে পড়েছিল। একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে থাকতো এবং পুরো রাস্তাটি কর্দমাক্ত হয়ে যেত। এতে রাস্তায় চলাচল করা যেতনা।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক করিমুল হক বলেন, এটি আমার গ্রামের বাড়ির রাস্তা, বৃষ্টির কারণে রাস্তাটি দিয়ে চলাচলে সমস্যা হচ্ছিল। এটি পাকা করণের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
হরিপুর উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর বলেন, বর্ষাতে রাস্তায় বড় বড় গর্ত হওয়ায় স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, বৃদ্ধ ও মানুষের পথ চলাচলের খুব কষ্ট হচ্ছিল। স্থানীয় যুবসমাজের আবেদনের প্রেক্ষিতে ওই রাস্তায় রাবিশ দিয়ে মানুষ ও যানবাহন চলাচলের উপযোগী করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন মাদকাসক্ত স্বামীর মারধরে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.