জামালপুরের চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম লাভলুর ছেলে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য মেজবাহ উদ্দিনকে ঢাকায় নাশকতা সৃষ্টি ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগে লিফলেট বিতরণকালে আটক করা হয়েছে।
জানা যায়, আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে লিফলেট বিতরণের সময় স্থানীয়দের হাতে আটক হয়ে পুলিশে সোপর্দ হন তিনি।
এ ঘটনার পর জামালপুরের সানন্দবাড়ী ও আশপাশের এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের মতে, অতীতে বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীদের ব্যাক্তিগত মোবাইল ফোন চেক করার অভিযোগ থাকা এই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আটক হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে চাপা প্রতিক্রিয়া লক্ষ করা গেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানা বা পুলিশ প্রশাসনের বক্তব্য এখনো পাওয়া যায়নি।
আরও খবর: দীর্ঘ সাড়ে ৮ মাস বন্ধের পর আবারো হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.