
মোঃ আশরাফুল হক বাবু
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়ার ইউনিয়নের বাগকাটারি এলাকায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বেকড়া ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের এক ভাড়াটিয়া নারী গত ১ আগস্ট দপ্তিয়ার ইউনিয়নের বাগকাটারি এলাকায় বেড়াতে যান। সন্ধ্যা প্রায় ৭টার দিকে বাহারুল ইসলাম নামে এক ব্যক্তি তাকে ডেকে পাশের একটি পাটক্ষেতে নিয়ে যায়। সেখানে আগে থেকে অবস্থান করা আরও ৫–৬ জন মিলে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে ভুক্তভোগী বাদী হয়ে বাহারুল ইসলামসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে নাগরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বাহারুল ইসলামকে গ্রেফতার করে।
তিনি দপ্তিয়ার ইউনিয়নের বাগকাটারি এলাকার মৃত বাছের শেখের ছেলে।
এ ঘটনায় জড়িত অন্যান্য অভিযুক্তরা পলাতক রয়েছে।
এদিকে, স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, মামলাটি প্রভাবিত করার জন্য কিছু রাজনৈতিক ব্যক্তির পক্ষ থেকে সুপারিশের চেষ্টা করা হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি এবং অভিযোগটির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, "ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের নাম-পরিচয় শনাক্তের কাজ চলছে। তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।"
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.