
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল:
গাইবান্ধা সফরকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেনের সঙ্গে জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার গাইবান্ধা সার্কিট হাউসে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী গাইবান্ধা সদর হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন, চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের খোঁজখবর নেন। স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
পরবর্তীতে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী গাইবান্ধার স্বাস্থ্যখাতে চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সাধারণ মানুষের জন্য আরও আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরেন।
সার্কিট হাউসে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের পাশাপাশি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে স্বাস্থ্যখাতের উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং গাইবান্ধার সার্বিক অগ্রগতি নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়। উপস্থিত নেতৃবৃন্দ এ সাক্ষাৎকে গাইবান্ধার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে ইতিবাচক বার্তা হিসেবে অভিহিত করেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.