গাইবান্ধা প্রতিনিধি, মোঃ আবু জাফর মন্ডল: মানুষের জীবন ক্ষণস্থায়ী, কিন্তু তার কর্মই তাকে চিরস্মরণীয় করে রাখে — এমনই মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মঈনুল হাসান সাদিক।
সম্প্রতি নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, "মানুষ চিরস্থায়ী নয়, মানুষের কর্মগুলোই চিরস্থায়ী। আমি আমার কর্মের মাধ্যমে চিরস্থায়ী হতে চাই। ব্যক্তিগতভাবে খুব বেশি কিছু করা সম্ভব নয়। তাই এলাকার মানুষ ও এলাকার উন্নয়নের জন্য বৃহৎ পরিসরে কাজ করার লক্ষ্যেই রাজনীতিতে এসেছি। রাজনীতি থেকে আমার ব্যক্তিগত কোনো চাওয়া নেই।"
তিনি আরও বলেন, "আমার জীবদ্দশায় এমন কিছু করে যেতে চাই, যেন মৃত্যুর পরও মানুষ আমায় মনে রাখে, আমার নামের প্রশংসা করে এবং আমার কথা মনে পড়লে দু'ফোঁটা চোখের জল ফেলে। তবেই আমার স্বপ্ন সার্থক, পরিশ্রম সার্থক, রাজনীতি সার্থক, জীবন সার্থক এবং মরণ সার্থক হবে বলে মনে করি।"
উল্লেখ্য, রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে অধ্যাপক ডা. সৈয়দ মঈনুল হাসান সাদিক দীর্ঘদিন চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক হিসেবে অসংখ্য রোগীকে চিকিৎসাসেবা দিয়েছেন। চিকিৎসা পেশার সেই মানবসেবার অভিজ্ঞতাকেই তিনি এখন সমাজসেবা ও জনকল্যাণমূলক রাজনীতির মাধ্যমে আরও বিস্তৃত করতে চান।
তার এই আবেগঘন বক্তব্য ইতোমধ্যে গাইবান্ধার সর্বস্তরের মানুষের হৃদয় ছুঁয়েছে। স্থানীয়দের মতে, একজন মানুষের প্রকৃত পরিচয় তার পদ-পদবি নয়, বরং মানুষের জন্য রেখে যাওয়া ভালোবাসা ও কল্যাণকর কাজ।
পরিশেষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় নিজের জীবনের আকাঙ্ক্ষা তুলে ধরে তিনি বলেন —
"মোর নাম এই বলে খ্যাত হোক,
আমি তোমাদেরই লোক।"
ক্ষমতার জন্য নয়, মানুষের ভালোবাসা ও কল্যাণের জন্য কাজ করে এমন এক উত্তরাধিকার রেখে যাওয়াই তার রাজনৈতিক দর্শনের মূলমন্ত্র।
আরও খবর : চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মাদক জব্দ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.