
মোঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি ;
ফটিকছড়ি উপজেলার সমিতির হাটস্থ ছাদেক নগর দরবার শরীফের প্রবর্তক আশেকে রাসুল, হাজত রাওয়া, মুশকিল কোশা ফানাফিল্লাহ হযরত শাহ্ ছুফি সৈয়দ মোঃ আবেদ মনসুর শাহ্ (র:) প্রকাশ শাহ সাহেব কেবলার ৮তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ ধর্মীয় পরিবেশে দরবার প্রাঙ্গণে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে। হুজুরের একমাত্র আওলাদ শাহজাদা সৈয়দ মোঃ আরাফাত উদ্দিন শাহ এর ব্যবস্থাপনায় এবং
জমিয়তুল আশেকানে আবেদীয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কর্মকর্তা, আশেক-ভক্ত ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ওরশ শরীফ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ৩০ জুলাই বৃহস্পতিবার ওরশ শরীফ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসুচির মধ্য ছিল রওজা গোসল, গিলাফ পরিধান, মাজারে পুষ্পমাল্য অর্পণ, পবিত্র খতমে কোরআন, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, আজিমুশান মিলাদ মাহফিল ও জিকিরে ছেমা মাহফিল। এছাড়াও ওরশ শরীফ উপলক্ষে জমিয়তুল আশেকানে আবেদীয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি, হাটহাজারী উপজেলা ও পৌরসভা, ফটিকছড়ি সমিতিরহাট, রাউজান সহ বিভিন্ন কমিটি ও হুজুরের আশেক-ভক্তগন মাজারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরিশেষে মিলাদ, কিয়াম ও আখেরি মোনাজাতের পর সকলের মাঝে তবারোক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, অর্থ সম্পাদক নুরুল আব্বাস চৌধুরী, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, সদস্য নুরুল হাকিম, মোহাম্মদ মুন্না, মোহাম্মদ সাব্বির, আমিনুল ইসলাম চৌধুরী ইলিয়াস ফকির সহ কমিটির অন্যন্যা সদস্য ও এলাকাবাসী।
মিলাদ, কিয়াম ও আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাসুম রেজা কাদেরী।
ছে'মা মাহফিল পরিচালনা করেন মাইজভান্ডারি সঙ্গীত শিল্পী আহমদ নূর আমিরী।
আরও পড়ুন চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণকাজে প্রাচীর ধস, আহত ৪
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.