
মোঃ আশরাফুল হক বাবু
নাগরপুর টাঙ্গাইল জেলা প্রতিনিধ:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার তেবাড়িয়া গ্রামের বাসিন্দা, স্থানীয় রাজা মেম্বারের ছোট ভাই ও ফল ব্যবসায়ী মোঃ সবুর সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
পারিবারিক সূত্রে জানা যায়, ২৮ জুলাই আনুমানিক ভোর ৪টার দিকে রাজশাহী থেকে নিজ বাড়িতে ফেরার পথে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় একটি ট্রাকের সঙ্গে তাঁর বহনকারী গাড়ির সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
মোঃ সবুরের আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে স্বজন, প্রতিবেশী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার ধৈর্য দান করুন। আমিন।
আরও পড়ুন চিরিরবন্দরে আলোকডিহি জান বকস্ উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার,,
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.