
ফারুক হোসেন রুহিয়া, ঠাকুরগাঁওঃ
"সৃজনশীল সাহিত্য ও সংস্কৃতি চর্চা আমাদের প্রধান লক্ষ্য"—এই দীপ্ত অঙ্গীকার নিয়ে রুহিয়া উপজেলায় দীর্ঘদিনের জনপ্রিয় সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘ধানসিঁড়ি সাহিত্য সংস্কৃতি সংসদ’-এর নবনির্মিত স্থায়ী কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
২৭ জুলাই ২৬ সোমবার বিকেলে এক আনন্দঘন পরিবেশে মধ্য দিয়ে নতুন কার্যালয়টির শুভ উদ্বোধন করেন উপস্থিত অতিথিবৃন্দ। কার্যালয় উদ্বোধনের পর এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ধানসিঁড়ি সাহিত্য ও সংস্কৃতি সংসদের মরহুম উপদেষ্টা নুরুল হক বার্ড এর উত্তরসূরী মনিরুল হক বাবু বলেন, একটি সুস্থ ও মননশীল সমাজ গঠনে সাহিত্য ও সংস্কৃতির ভূমিকার কোনো বিকল্প নেই। ধানসিঁড়ি সাহিত্য সংস্কৃতি সংসদ দীর্ঘ দিন ধরে এ অঞ্চলে দেশীয় সংস্কৃতি রক্ষা এবং নতুন প্রজন্মের মাঝে সৃজনশীলতার বিকাশ ঘটাতে কাজ করে যাচ্ছে।
ধানসিঁড়ি সাহিত্য ও সংস্কৃতি সংসদের সভাপতি আবু সাঈদ বলেন আমরা ১৪০৯ সাল থেকে এই প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করি এলাকার শিল্প সাহিত্য ও সংস্কৃতি তুলে ধরার জন্য আমাদের মূল লক্ষ্য।
ধানসিঁড়ি সাহিত্য সংস্কৃতি সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক হোসেন বলেন সমাজের সুস্থ সংস্কৃতি, দেশীয় মূল্যবোধ এবং তরুণ প্রজন্মের মননশীল চেতনার বিকাশ ঘটানোই সাহিত্য সংস্কৃতি সংসদের মূল কাজ।
রুহিয়া ডিগ্রি কলেজ প্রভাষক ধানসিড়ি সাহিত্য সংস্কৃতি সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু বলেন স্থায়ী কার্যালয় স্থাপনের মাধ্যমে সংগঠনের সার্বিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং স্থানীয় লেখক, কবি ও সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলায় পরিণত হবে বলে আশাবাদ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় গুণীজন, ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন মোস্তফা আলমের আজ মৃত্যুবার্ষিকী
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.