
মোঃ হোসেন শাহ্ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ও চরগোয়ালিনী ইউনিয়নের কান্দারচর ও সাজালের চর এলাকার যৌথ উদ্যোগে ঐতিহ্যবাহী ১০১ হাত বাইছেল নৌকা আনুষ্ঠানিকভাবে পানিতে ভাসানো হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০১ হাত বাইছেল নৌকা পানিতে ভাসানোর শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন।
এ সময় দুই ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নৌকাবাইচপ্রেমী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলার হাজার বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ গ্রামীণ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ১০১ হাত দীর্ঘ বাইছেল নৌকা পানিতে ভাসানোর মাধ্যমে এলাকার ঐতিহ্য সংরক্ষণ এবং তরুণ প্রজন্মের মধ্যে গ্রামীণ সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি হবে। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে এলাকার সুনাম আরও বৃদ্ধি পাবে।
প্রধান অতিথি হামিদুর রহমান মলিন বলেন, “নৌকাবাইচ শুধু একটি খেলা নয়, এটি বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। চরাঞ্চলের এই ঐতিহ্যকে ধরে রাখতে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে। চরপুটিমারী ও চরগোয়ালিনী ইউনিয়নের মানুষের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমি সবসময় পাশে থাকব।”
নৌকাটি পানিতে ভাসানোর সময় উৎসুক জনতার ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয়দের উচ্ছ্বাস ও করতালির মধ্য দিয়ে নৌকাটির শুভ যাত্রা শুরু হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতে বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে নৌকাটি প্রস্তুত করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ও অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আলী আকবর, সিরাজ মেম্বার, রমজান আলী, ১১নং চরপুটিমারী ইউনিয়ন যুবদলের সভাপতি শহিদুল্লাহ বেপারী, বিএনপি নেতা জয়নাল আবেদীন, চরপুটিমারী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম লেবু, সাধারণ সম্পাদক নুরনবীসহ চরপুটিমারী ও চরগোয়ালিনী ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আরও পড়ুন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ৬শ শয্যায় উন্নীত করা হচ্ছে ঠাকুরগাঁওয়ে – মির্জা ফখরুল
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.