নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ
দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড। চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৫ নং আব্দুলপুর ইউনিয়নের চিরিরবন্দর গুচ্ছগ্রামের দক্ষিণ পাশে ডারার ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করে চিরিরবন্দর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তর রঘুনাথপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে মো.মনোয়ার হোসেন (৪০)-কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান পাশ থেকে ৩ পুরিয়া গাঁজা উদ্ধার করে পুলিশ।
ঘটনার খবর পেয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদক রাখার অপরাধে মো. মনোয়ার হোসেনকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
থানা পুলিশ জানান, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিদ্ধান্ত গ্রহণ করেছে থানা পুলিশ।
আরও পড়ুনঃ নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামির দুই দিনের রিমান্ড
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.