সিনিয়র স্টাফ রিপোর্টার: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের ডাংধরা পাড়া গ্রামে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসা শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জামালপুর শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরণী থেকে জানা যায়, অভিযুক্ত মাহমুদুল হাসান বাবু (১৮) একই এলাকার শফিকুল ইসলামের ছেলে। সে ভুক্তভোগী শিক্ষার্থীকে প্রেমের ফাঁদে ফেলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।
ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। তবে আদালতে মামলা করার পর থেকেই চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগীর পরিবার।
অভিযুক্ত কারীর বাবা সাংবাদিকদের জানান,মামলা করার পর থেকে আসামি পক্ষ আমাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। আমরা এখন চরম প্রাণসংশয়ে দিন কাটাচ্ছি।
ভুক্তভোগীর পরিবারের সদস্যরা প্রশাসনের কাছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার এবং আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
আরও খবর: ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধান হুরার বিরুদ্ধে
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.