
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
অপরাধ দমন, জনবান্ধব সেবামূলক পুলিশিং এবং চমৎকার নেতৃত্ব দিয়ে পুরো জেলায় নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক। গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।
গত রোববার (১৯ জুলাই) সকালে গাইবান্ধা পুলিশ লাইনসের ড্রিল শেডে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এ গৌরবময় সম্মাননা প্রদান করা হয়। এক বর্ণাঢ্য আয়োজনে গাইবান্ধার সুযোগ্য পুলিশ সুপার (এসপি) মো. জসিম উদ্দীন শ্রেষ্ঠ ওসির হাতে সম্মাননা স্মারক ও বিশেষ পুরস্কার তুলে দেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ থানায় যোগদানের পর থেকেই অপরাধ নিয়ন্ত্রণ, দূরদর্শী নেতৃত্বে মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনা, ক্লুলেস ও গুরুত্বপূর্ণ মামলার দ্রুত রহস্য উদ্ঘাটন এবং পরোয়ানা (ওয়ারেন্ট) তামিলে অভাবনীয় সাফল্য দেখিয়েছেন ওসি মোজাম্মেল হক। তার সার্বিক তদারকিতে গোবিন্দগঞ্জে সাধারণ মানুষের জন্য 'জনবান্ধব পুলিশিং' বাস্তবে রূপ নিয়েছে, যা পুরো জেলা পুলিশে প্রশংসিত হয়েছে।
সম্মাননা প্রাপ্তির পর এক ভাবাবেগপূর্ণ প্রতিক্রিয়ায় ওসি মুহাম্মদ মোজাম্মেল হক জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন- "এই অর্জন আমার একার নয়; এটি গোবিন্দগঞ্জ থানার প্রতিটি কর্মকর্তা ও চৌকস পুলিশ সদস্যের দিনরাত পরিশ্রমের ফল। আমাদের প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই আস্থা ও সম্মাননা সামনের দিনগুলোতে জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।"
থানাজুড়ে আনন্দের জোয়ার ও ফুলেল সংবর্ধনা:
উপহার ও সম্মাননা নিয়ে রাতে গোবিন্দগঞ্জ থানায় পৌঁছালে ওসি মোজাম্মেল হককে এক ভালোবাসাময় সংবর্ধনা দেওয়া হয়। থানার কর্মকর্তা ও সদস্যরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মিষ্টি মুখ করান।
উক্ত আনন্দঘন মুহূর্তে উপস্থিত থেকে তাকে অভিনন্দন জানান গাইবান্ধা সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিনুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার, উপ-পুলিশ পরিদর্শক (সেকেন্ড অফিসার) মীর কায়েশসহ অন্যান্য চৌকস পুলিশ কর্মকর্তারা। উপস্থিত ঊর্ধ্বতন ও সহকর্মীবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, ওসি মোজাম্মেল হকের দূরদর্শী নেতৃত্বে গোবিন্দগঞ্জ থানা পুলিশি সেবাপ্রদানে এক অনন্য উচ্চতায় পৌঁছাবে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.