দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জে কিন্ডারগার্টেন স্কুল প্রধানদের সঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মানবেন্দ্র দাস-এর এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দেওয়ানগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম এর সঞ্চালনায়,
দেওয়ানগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব আমির হোসেন মুরাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মানবেন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক জনাব তারিকুল ইসলাম বিদ্যুৎ।
সভায় উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন বিদ্যালয়ের প্রধানগণ অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, সরকারি নীতিমালা অনুসরণ, বিদ্যালয় পরিচালনার বিভিন্ন দিক এবং শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান অতিথি জনাব মানবেন্দ্র দাস বলেন, কিন্ডারগার্টেন বিদ্যালয়গুলোকে মানসম্মত শিক্ষা প্রদানে আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি শিক্ষার গুণগত মান উন্নয়নে সকল বিদ্যালয় প্রধানের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত বিদ্যালয় প্রধানরা শিক্ষার উন্নয়নে নিজেদের মতামত তুলে ধরেন এবং ভবিষ্যতে এ ধরনের আলোচনা সভা নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
আরও খবর: ইসলামপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাউল বিতরণ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.