নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ জেলা গোয়েন্দা শাখা ও সদর ট্রাফিক পুলিশ সদস্যদের সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে জেলা গোয়েন্দা শাখা ও সদর ট্রাফিক পুলিশ সদস্যদের সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। কিট প্যারেডের অভিবাদন গ্রহণ করেন জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা,
পিপিএম মহোদয়। পুলিশ সুপার মহোদয় কিট প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের বাংলাদেশ পুলিশ বাহিনীর পোশাকবিধি (Dress Rules) অনুসরণ করে সঠিক পোশাক পরিধান,কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার-
পরিচ্ছন্নতা বজায় রাখা, বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবনযাপন এবং সততা ও পেশাদারিত্বের সঙ্গে দৈনন্দিন দায়িত্ব পালনের আহ্বান জানান। উক্ত কিট প্যারেডে উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ);
জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক); জনাব মোঃ আব্দুল হালিম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),দিনাজপুর; এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আরও
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.