নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃদিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরে-পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস বাংলা কিউআর এর আনুষ্ঠানিক
র্যালি ও আলোচনা সভায়-
দিনাজপুরের প্রাণকেন্দ্র গ্রামীণ শহর রাণীরবন্দরে-পূবালী ব্যাংক পিএলসি’র শাখা ব্যবস্থাপক সুমন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফাতেহা তুজ জোহরা।
সোমবার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আধুনিক প্রযুক্তিনির্ভর এই ডিজিটাল প্লাটফর্ম এর উদ্বোধন সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র সৈয়দপুর শাখার এজিএম ও শাখা ব্যবস্থাপক মোঃ আশানুর রহমান শাহ্,দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১এর ডিজিএম মোঃ আব্দুল বারী,
১নং নশরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল ওহাব বিএসসি ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আলহাজ্ব সেকেন্দার আলী শাহ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের আর্থিক খাতে ডিজিটাল রূপান্তরের অংশ-ক্যাশলেস ব্যাংকিং সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ।
আধুনিক প্রযুক্তিনির্ভর এ সেবার মাধ্যমে গ্রাহকরা আরও দ্রুত,নিরাপদ ও সহজ উপায়ে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে নগদ অর্থের ব্যবহার কমে আসায় লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত ভূমিকা পালন করবে।
বিশেষ অতিথিরা বলেন,পূবালী ব্যাংক পিএলসি দীর্ঘদিন ধরে গ্রাহকবান্ধব ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। রাণীরবন্দরে-ক্যাশলেসের উদ্বোধনের মাধ্যমে এ অঞ্চলের গ্রাহকরা আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবার নতুন দিগন্তে প্রবেশ করবেন।
এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেও ইতিবাচক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,ব্যবসায়ী, গ্রাহক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র শাখার ক্যাশ অফিসার হুসাইন মোহাম্মদ ফিরোজ।
আরও খবর: ইছামতী নদীর ওপর নতুন গার্ডার ব্রিজ উদ্বোধন, উপকৃত হবে হাজারো মানুষ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.