নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ দিনাজপুরের চিরিরবন্দরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন
চিরিরবন্দর উপজেলার সাইতারা ইউনিয়নে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’র তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনে জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া। কৃষকদের সরকারি কৃষি সেবা সহজ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ কার্যক্রম শুরু করা হয়।
রোববার বিকেলে উপজেলার সাইতারা ইউনিয়নের আখতারুজ্জামান মিয়া বাজারের মিলচত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে হুইপ মো.আখতারুজ্জামান মিয়া বলেন,
‘কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা কৃষি প্রণোদনা,ভর্তুকি, প্রশিক্ষণসহ সরকারের বিভিন্ন কৃষি-সংশ্লিষ্ট সুবিধা সহজে গ্রহণ করতে পারবেন।’’ তিনি সকল কৃষককে কৃষক কার্ড সংগ্রহ করে এর সর্বোচ্চ সুফল কাজে লাগানোর আহ্বান জানান। অনুষ্ঠানে চিরিরবন্দর
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফাতেহা তুজ জোহরা। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চিরিরবন্দর প্রেসক্লাবের
সভাপতি মো. আকতার হোসেন হামদু,খানসামা উপজেলা বিএনপি'র যুগ্ম-আহ্বায়ক ও ৫নং ভাবকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রবিউল ইসলাম তুহিন,উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মেজবাউল ইসলাম ও কবির হোসেন,
বিআরডিবির চেয়ারম্যান মো. আব্দুল মতিন সরকার, আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়েন উদ্দিন শাহ, সাতনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক শাহ, আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোকাররম হোসেন মুকুল,
সাইতারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোমিনুল ইসলাম,সাইতারা ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোকসেদুর রহমান শাহসহ স্থানীয় জনপ্রতিনিধি,কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.