মোঃ হোসেন শাহ্ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ১১নং চরপুটিমারী ইউনিয়নের আইরমারী ফরহাদের বাড়ি হয়ে ঈদগাহ হয়ে শাহিনের বাড়ি পাকা রাস্তা।
এতে প্রায় ১ হাজার লোকের চলাচলের রাস্তা নির্মাণ করে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য উপজেলা বিএনপির সভাপতি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এ,ই সুলতান মাহমুদ বাবু।
জানাযায়, পূর্বে ওই এলাকার সাধারণ মানুষ দু পায়ে হাটার জন্য নিজস্ব অর্থায়নে উক্ত রাস্তাটি নির্মাণ করেন। রাস্তা দিয়ে চলাচল করার সময় সামান্য বৃষ্টি হলেই বিদ্যালয় ও মাদরাসা এবং সাধারণ মানুষদের চলাচলে নানা ধরণের ভোগান্তি পোহাতে হয়।
সাধারণ মানুষের কথা এবং মানবিক দিক বিবেচনা করে চরপুটিমারী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস খানের প্রচেষ্টা এবং স্থানীয় এমপি এ,ই সুলতান মাহমুদ বাবুর সহায়তায় কাবিটা প্রকল্পের অর্থায়নে রাস্তাটি আগের তুলনায় অনেক বড় করে চলাচলের উপযোগী করে তোলেন।
এলাকাবাসী জানান, আগে আমরা এই রাস্তা দিয়ে খুব কষ্টে যাতায়াত করেছি। চরপুটিমারী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস খানের সহযোগিতায় এবং আমাদের এমপি সুলতান মাহমুদ বাবু ভাইয়ের অনুপ্রেরণায় আজ আমরা এত বড় রাস্তা পেয়েছি।
চরপুটিমারী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস খান জানান, এলাকার মানুষের দূর্ভোগের কথা মাননীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু মহোদয়কে জানালে তিনি উপরোক্ত রাস্তাটি কাবিটা প্রকল্পের অর্থায়নে রাস্তাটি নির্মাণ করার নির্দেশ দিলে রাস্তাটি দ্রুত নির্মাণ করা হয়। এতে এলাকাবাসী এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতি:) মো: হাবিবুর রহমান সুমন জানান, শুনেছি উক্ত রাস্তাটি সামান্য বৃষ্টি হলেই এলাকার সাধারণ মানুষ অতি কষ্টে যাতায়াত করে। তথ্যের ভিত্তিতে এমপি মহোদয়ের সাথে কথা বললে কাবিটা প্রকল্পের অর্থায়নে উক্ত রাস্তাটি দ্রুতভাবে নির্মাণ করা হয়।
আরও খবর: নীলফামারীতে শিশু নিরবের পাশে জেলা প্রশাসক নায়িরুজ্জামান।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.