
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ নীলফামারী রেলওয়ে স্টেশনের ল্যাম্পপোস্টের আলোয় বসে পড়াশোনা করে আলোচনায় আসা সাত বছরের শিশু নিরবের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বাড়িতে বিদ্যুৎ না থাকায় প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত স্টেশনের আলোয় পড়াশোনা করা এই শিশুর শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে জেলা প্রশাসক নীলফামারী রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মসংলগ্ন ছোট্ট ঘরে গিয়ে নিরব ও তার পরিবারের খোঁজখবর নেন। এ সময় তিনি পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন গণমাধ্যমে এই বিষয়টি আমার নজরে আসে। সেখানে দেখেছি, বাড়িতে বিদ্যুৎ না থাকায় নিরব প্রতিদিন স্টেশনের ল্যাম্পপোস্টের আলোয় পড়াশোনা করে। বড় হয়ে সে সেনাবাহিনীর কর্মকর্তা হতে চায়। তার সেই স্বপ্ন পূরণে জেলা প্রশাসন পাশে থাকবে।’
তিনি আরও জানান,নিরবের পড়াশোনার প্রতি আগ্রহ বিবেচনায় নিয়ে সরকারি শিশু সদনের মাধ্যমে তার লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হয়েছে। পাশাপাশি সে কিছুটা অসুস্থ হওয়ায় তার চিকিৎসারও ব্যবস্থা করা হবে। জেলা প্রশাসক বলেন, পরিবারটি বর্তমানে রেলওয়ের জমিতে বসবাস করছে। তাদের স্থায়ী আবাসনের জন্য সরকারি খাস জমির ব্যবস্থা করতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন নিরবের মা রুপসানা বেগম। তিনি সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য জেলা প্রশাসনের নেওয়া সিদ্ধান্তে সম্মতি জানান। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বিরা আমাতুল্লাহ,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম,নীলফামারী সরকারি শিশু পরিবার (বালক)-এর উপতত্ত্বাবধায়ক শাহ মো.আল আমিন, নীলফামারী রেলওয়ে স্টেশন মাস্টার মিঠুন রায়সহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন কাহারোলের কালুর মোড়ে ভেঙে পড়েছে সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ; বড় দুর্ঘটনার আশঙ্কা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.