
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলার প্রাণকেন্দ্র কালুর মোড়ে হাইওয়েজ বিভাগের আওতাধীন পাকা সড়কের একটি অংশ দীর্ঘদিন ধরে ভেঙে খাল-খন্দে পরিণত হয়েছে। ফলে সড়কটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার না করা হলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
জানা গেছে, কাহারোল উপজেলা সদর থেকে জেলা শহর দিনাজপুরে যাতায়াতের অন্যতম প্রধান এবং গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত ছোট-বড় যানবাহন চলাচল করে। সড়কের ক্ষতিগ্রস্ত অংশে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চালকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।
এদিকে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী কাহারোল গরুর হাট প্রতি শনিবার বসে। হাটের দিন জেলার বিভিন্ন এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে শত শত গরুবাহী গাড়ি ও অন্যান্য যানবাহন এই সড়ক ব্যবহার করে। ক্ষতিগ্রস্ত রাস্তার কারণে হাটে আসা ব্যবসায়ী, ক্রেতা ও পরিবহন সংশ্লিষ্টদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির এই বেহাল অবস্থা থাকলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সংস্কার উদ্যোগ চোখে পড়েনি। তারা দ্রুত সড়কটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে স্থানীয়দের দাবি, জনস্বার্থে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে হাইওয়েজ বিভাগের উচিত দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করে নিরাপদ চলাচল নিশ্চিত করা।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.