নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ চকরিয়ায় বন্যাদুর্গত ১,৫০০ পরিবারের পাশে বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে ত্রাণ বিতরণ, ৭০০ জন পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা বিজিবির মানবিক উদ্যোগে খাদ্য সহায়তা,
চিকিৎসা ও ওষুধ বিতরণ;উপস্থিত ছিলেন মহাপরিচালক,জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা, সাম্প্রতিক বৈরী আবহাওয়া ও টানা অতিবৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের চকরিয়া উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির উদ্যোগে চকরিয়া পৌরসভা,লক্ষ্যারচর ইউনিয়ন ও কাকারা ইউনিয়নের-১,৫০০টি অসহায় পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এছাড়াও বিজিবির মেডিকেল টিমের মাধ্যমে প্রায় ৭০০ জন বন্যাদুর্গত ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এ মানবিক কার্যক্রমে বন্যাকবলিত মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বিজিবির কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার,রামু সেক্টরের সেক্টর কমান্ডার,নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) ও রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধিনায়কসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়া উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক,পুলিশ সুপার,চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা,জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। বন্যাকবলিত মানুষের দুর্দশা লাঘবে বিজিবির এ মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন,দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশাপাশি বিজিবির এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.