নিজস্ব প্রতিবেদক, শেরপুর: শেরপুরের নকলা উপজেলার এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত দোলনা (২০) এক সন্তানের জননী। তার বাড়ি নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের ভুর্দী সাতানিপাড়া গ্রামে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৭ থেকে ৮ বছর আগে উরফা ইউনিয়নের বারইমাইসা এলাকার সবুজের সঙ্গে দোলনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রী ঢাকার টঙ্গীতে ভাড়া বাসায় বসবাস করতেন। তারা দুজনেই পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। দোলনার মা হাফিজা বেগমও টঙ্গীর পাশ্ববর্তী এলাকায় বসবাস করেন।
স্বজনদের দাবি, শুক্রবার রাতে সবুজের মামাতো ভাই মাসুদ ফোন করে হাফিজা বেগমকে জানান, দোলনা অসুস্থ হয়ে পড়েছেন এবং দ্রুত যেতে বলেন। খবর পেয়ে তিনি বাসা থেকে বের হলে একটি গাড়ির ভেতরে মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান। পরে নিশ্চিত হন, দোলনা মারা গেছেন।
অভিযোগ রয়েছে, এ ঘটনার পর দোলনার স্বামী সবুজ কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে দোলনার মরদেহ শ্বশুরবাড়ি বারইমাইসা এলাকায় নিয়ে আসা হলে সেখান থেকেও সবুজের মামাতো ভাই মাসুদ কৌশলে সরে পড়েন।
ঘটনাটি নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হলে স্বজনরা নকলা থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ নিজেদের হেফাজতে নিয়ে থানায় আনে।
নকলা থানা পুলিশ জানায়, মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি রহস্যজনক হওয়ায় মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, “যেহেতু ঘটনাটি ঢাকার টঙ্গী এলাকায় ঘটেছে, তাই মামলাটি সেখানেই দায়ের হবে এবং সংশ্লিষ্ট থানা আইনগত ব্যবস্থা নেবে। আমরা কেবল মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এরপর টঙ্গী থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।”
আরও খবর: চাঁপাইনবাবগঞ্জে এস্কাফ সিরাপ ও ভারতীয় মোবাইল ফোন জব্দ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.