জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত পৃথক চারটি অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা, ১৩ বস্তা ইউরিয়া সার জব্দ এবং ৭ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিজিবি জানায়, টেকনাফের মেরিন ড্রাইভে সী-বীচ বিওপি চেকপোস্টে একটি করোলা ক্রস প্রাইভেট কারের গোপন চেম্বার থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে টেকনাফ ডেইলপাড়া এলাকার ইমন হোছাইন (২৮)-কে আটক করা হয়।
একই দিন উখিয়ার পালংখালী বিওপির অভিযানে নদীপথে পাচারকালে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ উখিয়ার বালুখালী এফডিএমএস ই-১৮ এলাকার হাফিজ উল্লাহ (২১)-কে আটক করা হয়।
এছাড়া পালংখালী সীমান্তে পৃথক অভিযানে ১৩ বস্তা ইউরিয়া সার জব্দ এবং ৪ জনকে আটক করা হয়। অপরদিকে হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির মাদক শনাক্তকারী কুকুর 'রকি'-র সহায়তায় একটি সিএনজি থেকে ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার করে চালক ছৈয়দ করিম (৩৪)-কে আটক করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।
আরও খবর: সাতকানিয়ায় বন্যার্তদের পাশে বাংলাদেশ বেতার চট্টগ্রাম
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.