নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস-২০২৬ পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সায়েকুল হাসান খান।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক চেতনা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকে সমুন্নত রাখার আহ্বান জানান। বক্তারা বলেন, শহিদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করবে।
সভায় উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল বাশার আব্দুল লতিফ, রাজিবপুর থানার এসআই রোকনুজ্জামান, এনসিপির আহ্বায়ক শাহ আলমসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিরা।
সভা শেষে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জুলাই শহিদ দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ভবিষ্যতেও এ ধরনের স্মরণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
আরও খবর : বাঁশখালীতে বন্যার্তদের পাশে কোস্ট গার্ড, ৬৭৬ জনকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.