
মোঃ আতিক উল্লাহ চৌধুরী, রাউজান রাউজান চট্টগ্রাম
রাউজানের অন্যতম স্বেচ্ছাসেবী, সামাজিক ও যুব রক্তদাতা সংগঠন রাউজান ব্লাড ডোনার্সের ব্যবস্থাপনায় সম্প্রতি বন্যায় ডাবুয়া এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৫জুলাই বুধবার দুপুরে ডাবুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ পূর্ব ডাবুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আবদুল বারী চৌধুরী জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র কার্যকরি সদস্য ও রাউজান প্রেস ক্লাবের সহ সম্পাদক মোঃ রবিউল হোসেন রবি।
এতে স্বাগত বক্তব্য রাখেন রাউজান ব্লাড ডোনার্সের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রাশেদ উদ্দিন, প্রতিষ্ঠাতা পরিচালক সৌরাভুল ইসলাম নিজাম। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক মোঃ সাগর, সদস্য সচিব মোঃ তারেক, কার্যকরি সদস্য মোঃ জাহেদ, কাইসামং মারমা, প্রবাসী সদস্য সাজ্জাদ মাহমুদ, মোঃ শফি সহ স্থানীয় এলাকাবাসী। পরে ডাবুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গুল মোহাম্মদের বাড়ির বন্যার কারণে তলিয়ে যাওয়া মোঃ রাহাতের ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। বক্তারা বলেন, সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকে যেকোন দূর্যোগে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে রাউজান ব্লাড ডোনার্স। তারই ধারাবাহিকতায় মানবিক কর্মসূচির আলোকে সম্প্রতি ভয়াবহ বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর পাশে দাড়িয়েছি এবং নিজেদের সাধ্যমত সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। ভবিষ্যতেও এধরণের সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
আরও পড়ুন চিরিরবন্দরে জুলাই শহিদ দিবসে উপজেলা নির্বাহী অফিসার,,
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.