
মোজাম্মেল হক: বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের বিজয়পুর গ্রামের ওয়াজ কুরুনী’র বসতবাড়িতে হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, নারী লাঞ্ছনা এবং নিরীহ মানুষের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন| মানববন্ধনে বক্তারা অবিল¤ে^ হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান| একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্পত্তি জবরদখলের অপচেষ্টা বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন|
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট এলাকায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাশে সর্বস্তরের সচেতন মহলের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়| প্রায় দুই শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে প্রায় এক ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান দেন এবং হামলার বিচার দাবি করেন| মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মাওলানা মো. নোমান সিদ্দিকী, মো. ওয়াজ কুরুনী, সজিব ইসলাম, আনোয়ার হোসেন, মো. আলামিন ইসলাম, আছিয়া খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভুক্তভোগীরা| মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে ভুক্তভোগী মো. ওয়াজ কুরুনী অভিযোগ করেন, গত ১৪ জুলাই রাত প্রায় ৮টার দিকে ভোগনগর ইউনিয়নের বিজয়পুর এলাকার আব্দুল মান্নান, কসাই শেরু, হৃদয় ও আরিফসহ ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল পূর্বপরিকল্পিতভাবে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা চালায়| এ সময় হামলাকারীরা ব্যাপক ভাঙচুর চালায় এবং নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১০ থেকে ১২ জনকে মারধর করে আহত করে| তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা বেআইনিভাবে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে, দোকানপাটে ভাঙচুর চালায় এবং ঘরে থাকা মালামাল নষ্ট করে| হামলার সময় নারীদের সঙ্গে অশোভন আচরণ, লাঞ্ছিত ও হেনস্থা করা হয় বলেও তিনি দাবি করেন| এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে বলে জানান তিনি| বক্তারা বলেন, একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছে| হামলা, ভাঙচুর, দখলচেষ্টা ও নির্যাতনের মতো ঘটনায় স্থানীয়রা নিরাপত্তাহীনতায় ভুগছেন| তারা বলেন, এমন ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে|
বক্তারা আরও দাবি করেন, ভুক্তভোগী পরিবারগুলোর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও সম্পত্তি জবরদখলের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে|
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইনের ঊর্ধ্বে নয়| সন্ত্রাস, হামলা, ভাঙচুর ও নারী নির্যাতনের মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে| অন্যথায় সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আস্থাহীনতা ˆতরি হবে|
কর্মসূচির শেষ দিকে এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে| তারা প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান|
আরও পড়ুন খানসামায় জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.