
স্টাফ রিপোর্টার মোঃমোরশেদ আলম চৌধুরী বান্দরবান
যথাযোগ্য মর্যাদা, ভাবগম্ভীর পরিবেশ ও ব্যাপক জনসম্পৃক্ততার মধ্য দিয়ে বান্দরবানে পালিত হয়েছে “জুলাই শহীদ দিবস-২০২৬”। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশ নেন জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সর্বস্তরের জনগণ।
র্যালিতে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার মাননীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী, এমপি, সংরক্ষিত নারী আসন-৩৪ এর মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা, এমপি, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস এবং পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
র্যালি শেষে বান্দরবান পার্বত্য জেলার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান জুলাই আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার। এ সময় তাঁর সঙ্গে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনকালে পুলিশ সুপার বলেন, মহান জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের ত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মকে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ফরহাদ সরদার, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে, সহকারী পুলিশ সুপার (রুমা সার্কেল) তাসলিম হুসাইন, রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) মো. আব্দুস ছালাম, সদর থানার অফিসার ইনচার্জ মো. শাহেদ পারভেজসহ বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ।
দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে মহান জুলাই আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের গৌরবোজ্জ্বল স্মৃতিকে সম্মানের সঙ্গে স্মরণ করা হয়।
আরও পড়ুন জিয়াউর রহমান হ’ত্যার দণ্ডপ্রাপ্ত ৪৫ বছর পরে-সাবেক সেনা কর্মকর্তা ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.