
দিনাজপুরের চিরিরবন্দরে দুই মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত-২ বছর করে কারাদন্ড ও ৫০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন। বুধবার সন্ধ্যায়, চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের চেতুপাড়ায় মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
জনাব ফাতেহা তুজ জোহরার নেতৃত্বে পরিচালিত মো. আজিজুল ইসলামের ছেলে মো. কাজল রানা (২৭) ও মৃত আব্দুর রশিদের ছেলে মো. জাফর ইকবাল (২৮) কে ট্যাপেন্ডাডল ট্যাবলেট সেবন ও রাখার অপরাধে পৃথকভাবে-২ বছর করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন।
পুলিশ জানায়,বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের চেতুপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় চেতু মন্ডলপাড়ার মো.আজিজুল ইসলামের ছেলে মো.কাজল রানা (২৭) ও নান্দেড়াই মজিরত হাজিপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে মো.জাফর ইকবাল (২৮) কে ট্যাপেন্ডাডল ট্যাবলেট সেবন ও রাখার অপরাধে হাতেনাতে আটক করা হয়। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন-নবী জানান,মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক কাজ করে যাচ্ছে থানা পুলিশ প্রশাসন।
আরও পড়ুন নাগরপুরে জুলাই শহিদ দিবস পালিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.