সানন্দবাড়ী প্রতিনিধি: জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রতীক হিসেবে পরিচিত শহীদ আবু সাঈদকে স্মরণ করে "আবু সাঈদ দিবস" উপলক্ষে জামালপুরের সানন্দবাড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে পথচারী ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকাল থেকে সানন্দবাড়ী বাজার ও আশপাশের এলাকায় এ কর্মসূচি পরিচালনা করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
প্রচণ্ড গরমে পথচারী, রিকশাচালক, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে খাবার পানি ও স্যালাইন তুলে দেন তারা।
কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতারা বলেন, শহীদ আবু সাঈদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই মানবসেবামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে গরমে সবাইকে পর্যাপ্ত পানি পান ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তারা।

এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তীব্র গরমের সময় এমন মানবিক কার্যক্রম সাধারণ মানুষের জন্য উপকারী। তারা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক সেবামূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সানন্দবাড়ী সাংগঠনিক থানা শাখার সভাপতি মোহাম্মদ মতিউর রহমান আকন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামী চরআমখাওয়া ইউনিয়ন শাখার আমির মাওলানা মুহাম্মদ আব্দুল মজিদ আকন্দ,
যুব বিভাগের সভাপতি মো. গোলাম মোস্তফা এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের চরআমখাওয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. শহিদুর রহমান।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.