মালিকুজ্জামান কাকা: যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী হরিহরনগর বাওড় জোরপূর্বক দখলের চেষ্টা, মাছ লুট এবং বৈধ ইজারাদারদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এই অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় বৈধ ইজারাদার রনি বিশ্বাস (৩২) গত ১০ জুলাই মণিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জোকা গ্রামের তাহের হোসেন (৪৫), সিরাজ (৪০) এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে দোষী করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়েছে, ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়ম অনুসারে ঝাঁপা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের মাধ্যমে ১৪৩১ বঙ্গাব্দের ১লা বৈশাখ থেকে ১৪৩৬ বঙ্গাব্দ পর্যন্ত ছয় বছরের জন্য হরিহরনগর বাওড়ের ইজারা গ্রহণ করেন রনি বিশ্বাস ও তাঁর অংশীদাররা। এরপর থেকে তারা বাওড়টি পরিচালনা করে আসছেন।
অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বেআইনিভাবে বাওড়ে জাল ফেলে মাছ ধরে থাকেন। সর্বশেষ গত ৯ জুলাই দুপুর ২টার দিকে ধারালো অস্ত্র নিয়ে একদল ব্যক্তি বাওড়ে প্রবেশ করে মাছ ধরা শুরু করেন। এ সময় বৈধ ইজারাদার রনি বিশ্বাস, তাঁর অংশীদার সোহরাব হোসেন, কামাল হোসেন ও সেখানে থাকা শ্রমিকরা বাধা দিলে অভিযুক্তরা তাদের প্রাণনাশের হুমকি দেন এবং ধারালো অস্ত্র নিয়ে তেড়ে আসেন। অভিযোগে এসব উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় ইজারাদার ও শ্রমিকরা নিরাপত্তার স্বার্থে সরে গেলে অভিযুক্তরা বাওড় থেকে লক্ষাধিক টাকার মাছ নিয়ে যান বলে অভিযোগে বলা হয়েছে।
ভুক্তভোগীদের দাবি, ঘটনার পর থেকে শ্রমিক ও ইজারাদাররা আতঙ্কে বাওড়ে যেতে পারছেন না। এতে বাওড়ের নিরাপত্তা ও মাছ চাষ কার্যক্রম ব্যাহত হচ্ছে।
রনি বিশ্বাস দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, সরকারি জলমহালের নিরাপত্তা নিশ্চিত ও দোষীকে বিচারের আওতায় আনার দাবি জানান।
আরও খবর: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেট কারে ৬ হাজার ইয়াবা, আটক ৩
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.