আহসান হাবিব ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ বিকাশ ঘোষ (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
১৫ (জুলাই) বুধবার তাকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানা পুলিশের একটি চৌকস দল ঘনিমহেশপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মাদকদ্রব্য বিক্রির অভিযোগে বিকাশ ঘোষকে গ্রেফতার করা হয়। সে রুহিয়া থানার ঘনিমহেশপুর গ্রামের মৃত অঘোষের ছেলে।
রুহিয়া থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(ক) এবং ২৬(১) ধারায় মামলা (মামলা নং-০৮, তারিখ: ১৫/০৭/২৬) দায়ের করা হয়েছে। আজ তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.