
জহুরুল ইসলাম (জীবন) হরিপুর / ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলার গড়গরিয়া বিলে অবৈধভাবে মাছ ধরার অভিযানে চায়না দুয়ারি জাল জ্বদ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পড়িয়ে ধাবংস করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্বদেন হরিপুর উপজেলা নির্বাগী কর্মকতা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চন্দন কর। অভিযান কালে বীরগর গড়গরিয়া বিলের জলাশয় থেকে মালিক বিহিন ৪৫ ফিট লম্বা ২৩ পিচ অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। মৎস্য আইন লঙ্ঘনের দায়ে জব্দকৃত জালগুলো তাৎক্ষনিকভাবে ভ্রাম্যমান আদালতের নির্দেশে পুরিয়ে বিনষ্ট করা হয়।যার আনুমানিক মূল্য ১লক্ষ ৫০ হাজার টাকা।
উপজেলা মৎস্য অফিসার রাকিবুল ইসলাম বলেন, চায়না দুয়ারি জাল দিয়ে ছোট-বড় সব ধরনের মাছ ওপোনা ধরা হয়। এতে মাছের বংশবৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হয়। মৎস্য সম্পদ রক্ষায় এই অভিযান অব্য্হত থাকবে। অভিযানের সময় উপজেলা প্রশাসন,মৎস্য বিভাগ ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে স্থানীয় জেলেদের সচেতন করতে মাইকিং করে অবৈধ জাল ব্যবহার না করার জন্য নির্ধেশ দেওয়া হয়েছে। আইন অমান্য করলে কঠোর শাস্তির কথাও জানান তিনি।
আরও পড়ুন শেরপুরে ৩৮ একর বনভূমি উদ্ধার দাবি বন বিভাগের, জমি হারানোর আশঙ্কায় কৃষকদের আহাজারি
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.