
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা রেঞ্জের অধীন সন্ধ্যাকুড়া মৌজার সিএস ১৮ নম্বর দাগভুক্ত প্রায় ৩৮ একর জমি উদ্ধার করেছে বন বিভাগ।
১৪ জুলাই মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ দেওয়ান আলীর নেতৃত্বে পরিচালিত এক অভিযানে সন্ধ্যাকুড়া বিট এলাকায় লাল পতাকা ও সাইনবোর্ড টানিয়ে জমিগুলোকে বন বিভাগের আওতাধীন বনভূমি হিসেবে চিহ্নিত করা হয়।
এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, দেশভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) আশ্রয় নেওয়া উদ্বাস্তু (রিফিউজি) পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে আইয়ুব খান সরকারের আমলে বসতবাড়ি নির্মাণ ও কৃষিকাজের জন্য এসব জমি বরাদ্দ দেওয়া হয়েছিল। এরপর থেকে তারা পরিবার-পরিজন নিয়ে সেখানে বসবাস এবং দীর্ঘদিন ধরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন।
কৃষকদের দাবি, চলতি আমন মৌসুমে চাষাবাদের প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ করে বন বিভাগ জমিগুলোকে বনভূমি হিসেবে দাবি করে দখলে নেওয়ার উদ্যোগ নিয়েছে। তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে ভোগদখল ও বিভিন্ন কাগজপত্র থাকা সত্ত্বেও বন বিভাগ জোরপূর্বক জমিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে।
জমি হারানোর আশঙ্কায় শতাধিক কৃষক এখন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.