নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, সরকারি সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় রাজিবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সায়েকুল হাসান।
সভায় উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া মাদক, চুরি, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, কিশোর অপরাধ, সড়ক নিরাপত্তা, বাজার তদারকি, জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তব্য রাখেন রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর আলম শাহীন, তিনি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে অপরাধ দমনে পুলিশের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সারোয়ার জাহান স্বাস্থ্যসেবা কার্যক্রম, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বিভিন্ন স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম নিয়ে বক্তব্য দেন।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সায়েকুল হাসান বলেন, রাজিবপুরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের অবহেলা বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। একই সঙ্গে জনগণের সমস্যা দ্রুত সমাধানে সকল সরকারি দপ্তরকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সভা শেষে উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আরও খবর: ভূরুঙ্গামারীতে বিনামূল্যে কৃষি উপকরণ পেলেন ১৪১০ কৃষক
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.